শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার বাদ মাগরিব পবিত্র শবে বরাত উপলক্ষে এক বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন গারাংগিয়ার পীর সাহেব শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক শাহসুফি হযরত মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী (মা.জি.)।
মাহফিলের কার্যক্রমে কোরআন তেলাওয়াত, মিলাদ, জিকির ও ওয়াজ মাহফিল ছাড়াও রাতব্যাপী এবাদত-বন্দেগির বিশেষ আয়োজন থাকবে। পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। রাতের শেষ প্রহরে পীর সাহেবের বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী পবিত্র এই রজনীর বরকত ও ফজিলত অর্জনের জন্য সকল ভক্ত, অনুরক্ত ও ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিক দাওয়াত জানিয়েছেন।
সিতাজ২৪.কম/এসে.টি