G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

জাতীয় শোক দিবসে সাহিত্য পাঠচক্রের মোমবাতি প্রজ্জ্বলন

0

শোকাবহ আগস্ট। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুজিব পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার ইতিহাসের এক জঘন্যতম কালরাত্রি ১৫আগসট।
মুজিব এবং মুজিব পরিবারের শহীদ সদস্যদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ১৫ আগষ্ট রাত ১২ঃ ০১ মিনিটে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়।
উক্ত মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সম্পাদক আসিফ ইকবাল,সহ সভাপতি শিক্ষক বিজয় শংকর চৌধুরী,সঙ্গীতশিল্পী লুপর্ণা মূৎসূদ্দী লোপা,ছড়াকার সাফাত বিন সানাউল্লাহ প্রমুখ। সভায় বক্তারা বলেন
মুজিব মানে শৃঙ্খলমুক্তির উদ্গাতা পুরুষ। স্বাধীনতার অবিসংবাদিত নেতা,স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব।যাঁর জন্ম না হলে পেতাম না মুক্ত স্বদেশ। বিশ্ব দরবারে বাঙালির মর্যাদাময় উপস্থিতি তা যে মুজিবেরই দান।বিশ্ব বাঙালির কাছে মুজিব চির অম্লান।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.