সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
বিএনপি রাজনীতি

ফের সিরিজ বৈঠকে বসছে বিএনপি

রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির
শেয়ার করুন:

 

মঙ্গলবার থেকে দ্বিতীয় দফায় সিরিজ বৈঠকে বসবে বিএনপি হাইকমান্ড। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে তিন এ বৈঠক চলবে। এতে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি মিলে মোট ৩৬৩ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রথমদিন মঙ্গলবার ঢাকা ও ফরিদপুর বিভাগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি (জাতীয় নির্বাহী কমিটির সদস্য নয়) মিলে মোট ১২৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

পরের দিন বুধবার বৈঠক হবে চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি মিলে ১২৯ জনের সঙ্গে। শেষ দিন বৃহস্পতিবার খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের নির্বাহী কমিটির সদস্য এবং জেলা সভাপতি মিলে ১০৮ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দফতরের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বৈঠকগুলো হবে বিভাগভিত্তিক। ইতোমধ্যে তাদের আমন্ত্রণপত্র পাঠিয়ে দেয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রতিদিন বিকাল সাড়ে তিনটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্যরাও।

এদিকে সিরিজ বৈঠক সফল করতে রোববার গুলশান কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজউদ্দিন নসু প্রমুখ উপস্থিত ছিলেন।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies