মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
জাতীয়

বাংলাদেশ চাইলে জাতিসঙ্ঘ নির্বাচনী সহায়তা দেবে : মিয়া সেপ্পো

m
শেয়ার করুন:

বাংলাদেশে জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেছেন, ‘বাংলাদেশকে নির্বাচনী সহায়তা দেবে জাতিসঙ্ঘ, শুধুমাত্র যদি সেই বিশেষ ক্ষেত্রে কোনো অনুরোধ আসে। জাতিসঙ্ঘ নির্বাচনী সহায়তা দেয় না, যতক্ষণ না আমাদের দিতে বলা হয়।’

রোববার ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ প্রশ্নের উত্তরে মিয়া সেপ্পো এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পুরো প্রক্রিয়াটি নির্বাচনী সহায়তার অনুরোধের ওপর নির্ভর করে। জাতিসঙ্ঘ শুধু নিজেরা পদক্ষেপ নেয় না।’

মিয়া সেপ্পো বলেন, ‘যদি কোনো অনুরোধ আসে, তাহলে সহযোগিতা কাঠামোর আওতায় সহায়তা করতে প্রস্তুত আছে জাতিসঙ্ঘ।’

মিয়া এ সময় রোহিঙ্গা ও আফগানিস্তান সঙ্কট, ভাসান চর, জলবায়ু পরিবর্তন, করোনা মোকাবেলা, ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ), লিঙ্গ সমস্যা এবং সহযোগিতা কাঠামো সম্পর্কিত জাতিসঙ্ঘের মতামত শেয়ার করেছেন।

এ সময় বক্তব্য দেন ডিক্যাব সভাপতি পান্থ রহমান এবং এর সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies