প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালী গতকাল থেকে বৃষ্টি শুরু হয়।ভোটারা চিন্তা করেছিল কি ভাবে ভোট কেন্দ্রে যাবে। তার পরেও বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। প্রায় দীর্ঘ্য ৭মাস পূর্বে বোয়ালখালী পৌর সভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন। করোনা ভাইরাসের কারনে তা পিছিয়ে গিয়েছিল।
আজ ২০ সেপ্টেম্বর বৃষ্টির মধ্যেও ভোটারদের উৎসব মূখর পরিবেশে কোন সহিংসতা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।
যাঁরা কাউন্সিলর নির্বাচিত হলেন- সংরক্ষিত মহিলা আসনের ১,২,৩ নং ওয়ার্ডে রেবেকা সুলতানা মনি আনারস প্রতীক ,৪,৫,৬ নং ওয়ার্ডে বর্তমান মহিলা কাউন্সিলর জোবাইদা বেগম আনারস মার্কা, ৭,৮,৯ নং ওয়ার্ডে শাহনাজ পারভীন নিলু চশমা মার্কা।
সাধারন ৯ ওয়ার্ডের মধ্যে-১ নং ওয়ার্ডে মোঃ তারেকুল ইসলাম ব্রীজ প্রতীক, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ সিরাজুল হক উঠপাখি প্রতীক, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন ড্রয়ার প্রতীক, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ টেবিল ল্যাম্প প্রতীক, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ ইসমাইল হোসেন আবু উঠপাখি প্রতীক, ৬নং ওয়ার্ডে হাজী মোঃ নাছের আলী ডালিম প্রতীক, ৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ মাহমুদুল হক ব্ল্যাকবোর্ড প্রতীক, ৮নং ওয়ার্ডে মোঃ পারভেজ ডালিম প্রতীক, ৯নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর আলম ব্রীজ প্রতীক।
সি-তাজ২৪.কম/এস.টি