G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালীতে নিগার সুলতানা (১৬) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

স্বজনদের দাবি নিগার সুলতানাকে তার শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে।

নিহত নববধূ নিগার সুলতানা উপজেলার রায়খালী এলাকার জংগা তালুকদারের বাড়ির আহমদ মিয়ার মেয়ে।

সে শাকপুরা পাইলট প্রবর্ত্তক কণ্যা বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী। দুই মাস পূর্বে চরখিজিরপুর এলাকার মহল্লা চৌধুরী বাড়ির মো.হেলালের সাথে বিয়ে হয়।

নিহতের স্বজন মোঃ রুবেল বলেন, নিগারকে পরিকল্পিতভাবে হত্যা করে তার শ্বশুরবাড়ির লোকজন আত্নহত্যার নাটক সাঁজিয়েছে। আমরা এর সুষ্ঠ তদন্ত করে বিচার দাবী জানাচ্ছি।

নিহতের স্বামী মো. হেলাল জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নিগার সুলতানা রাগ করে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় নিগারের বাপের বাড়িতে খবর দেওয়া হয়। বিকেল ৫টা দিকে দরজা ভেঙে ঘরে ঝুলন্ত অবস্থায় নিগারকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সাইফুর বলেন, খবর পেয়ে উপজেলা হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.