চুনতী ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর প্রবর্তক বিশ্ব বরেণ্য অলিকুল সম্রাট মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা (রহ.)’র ৩৯তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ১ অক্টোবর শুক্রবার চুনতী সিরাত ময়দানে মতওয়াল্লী পরিষদের সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাদে ফজর খতমে বুখারি শরীফ, খতমে কোরআন, বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদগণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। চুনতী ফাতেমা বতুল মহিলা ফাজিল মাদরাসার আরবী প্রভাসক মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ, হযরত মাওলানা কাজী মুহাম্মদ নাছির উদ্দিন, সীতাকুন্ড আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু বকর, টেকনাফ রঙ্গীখালী সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা কামাল হোসাইন, লোহাগাড়া শাহরবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস, দক্ষিণ সুখছড়ি ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ওয়াহিদ আহমদ, মাওলানা মুহাম্মদ বদরুদ্দিন সাদী। এতে আরো উপস্থিত ছিলেন সীরত মাহফিল মোতোওয়াল্লী পরিষদের সাংগঠনিক সম্পাাদক হযরত মাওলানা শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মিয়া মোহাম্মদ গোলাম কবির, আলহাজ্ব আবু তাহের, মাহাবুবুল হক, সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, মুহাম্মদ নছিমুর রিয়াজ নক্বি, মাওলানা মুহাম্মদ তৈয়ব, হাফেজ ইমাদ উদ্দীন সাদ সহ দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। আখেরি মুনাজাত ও তবারুকের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
সি-তাজ২৪.কম/এস.টি