G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালী থানার উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভা আদর কমিউনিটি সেন্টারে বোয়ারখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ৮আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার)।

তিনি বলেছেন, ধর্মের অবমাননা করার জন্য আপনার যদি খারাপ লাগে, কষ্ট লাগে আপনি নিন্দা জানিয়ে প্রতিবাদ করতে পারবেন।

কুমিল্লা এবং রংপুরে এলাকায় যা হলো তা কারোই কাম্য নয় এবং তা অমানবিক।

তাই এসব থেকে আমাদের সতর্ক থাকতে হবে, এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদেরকে একযোগে কাজ করতে হবে।

পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর,জেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন এমরান। এসময় জেলা, বোয়ালখালী উপজেলা ও পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ বোয়ালখালী প্রেসক্লাবের ,সাংবাদিকবৃন্দ ও সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.