শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশ
বোয়ালখালী

বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

01
শেয়ার করুন:

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী প্রতিনিধি: মহান স্বাধীনতার বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের বর্ধিত সভা ২১ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক ও পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শেখ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর আ.লীগের যুগ্ম আহবায়ক নুরুল গণি শাহ, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর জাহাঙ্গির আলম, হাজী নাছের আলি, ইসমাঈল হোসেন আবু, আরিফ উদ্দিন জুয়েল, সুনিল চন্দ্র ঘোষ, মোঃ পারভেজ, রেবেকা সুলতানা মনি, শাহনাজ পারভিন নিলু। এছাড়াও পৌরসভা ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি-সাধারণ সম্পাদক এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মহান স্বাধীনতার বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies