রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
মেয়র থেকে প্রশাসক: চট্টগ্রাম সিটিতে শাহাদাতের নতুন দায়িত্বহাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তারউৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকাল
ঢাকা দেশের খবর

গাজীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৬

111 1
শেয়ার করুন:

 

সি-তাজ,গাজীপুর:গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা হাজিবাড়ি এলাকায় দুই বাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পথচারী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা মুক্তিসেনা পরিবহন চন্দ্রা হাজিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঠিকানা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ব্যাপারে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় এ করণে রাস্তায় যানচলাচল বিগ্নঘটলে হাইওয়ে পুলিশ সদস্যরা রেকার দিয়ে গাড়ি সরিয়ে নিয়েছে। তিনি বলেন, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। তবে এ ঘটনায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies