G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

মাউন্টেন বাইক চ্যাম্পিয়নশিপ সাতকানিয়ার দুর্গম পথে ৯৪ প্রতিযোগীর রোমাঞ্চকর যাত্রা

0

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের তারাখোলাতে `বারকোড প্রেজেন্টস চট্টগ্রাম মাউন্টেন বাইক চ্যাম্পিয়নশিপ ২০২১’আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় মোহাম্মদপুর নতুনপাড়া থেকে শুরু হয়েছে এ প্রতিযোগিতা। ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রামসহ সারা দেশের ৯৪ জন মাউন্টেন বাইক রেসার এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

অদম্য আগামীর উপদেষ্টা সাজেদুল হক বলেন, ‘সাতকানিয়ায় প্রথমবারের মত মাউন্টেন বাইক চ্যাম্পিয়নশিপ ২০২১ আয়োজন করা হয়েছে। সুন্দরভাবে আমাদের প্রতিযোগিতা শুরু হয়েছে। স্থানীয়রা এটা দারুণ উপভোগ করছে।’

রেস বাংলাদেশর পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর এমএ আশেক চৌধুরী আপন বলেন, মাউন্টেন বাইক চ্যাম্পিয়নশিপে ৯৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। দুর্গম পাহাড়ে পথে নতুন রেস ট্র্যাকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে আনন্দিত। এই পথে বারবার রেস ট্র্যাকে অংশগ্রহণ করতে চাই।

রেস বাংলাদেশের আয়োজনে সারা দেশে বাইসাইকেল রেস আয়োজনের তৃতীয় জেলা হিসেবে চট্টগ্রামে এ প্রতিযোগিতা হচ্ছে। তরুণ সমাজকে সাইক্লিংয়ে আগ্রহী করে তুলতে এ প্রতিযোগিতার আয়োজন। এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছে বারকোড রেস্টুরেন্ট গ্রুপ, অদম্য আগামী , বাংলাদেশ এলিমেন্টারি স্কুল, ম্যাস্কিউলিন, আরবিডি শপ চট্টগ্রাম, সাইকেল মেকানিক্স, প্যাডেল অ্যান্ড গিয়ার, ক্যাম্প ফায়ার, এডভারগো স্পোর্টস অ্যান্ড ফ্যাশন ওয়্যার, নিউ রেডিও ভয়েস। কমিউনিটি পার্টনার হিসেবে রয়েছে সাইক্লিং গ্রুপ এফএনএফ রাইডার্স ও দ্বিচক্রযান।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.