শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
শিক্ষা ধর্ম সংগঠন সংবাদ

১৮ মার্চ আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের লায়লাতুল বরাত মাহফিল ও ত্বরিকত বৈঠক

51200792 469835833548305 1700607938827124736 n
শেয়ার করুন:

১৮ মার্চ ২০২২ শুক্রবার শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে বাদ মাগরিব ফাতেহা শরিফ পাঠন্তে গারাংগিয়ার পীর ও শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা শাহসুফি মাওলানা মাহমুদুল হক মজিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। দোয়া মোনাজাতের মাধ্যমে কমপ্লেক্স এ শবে বরাত মাসিক ত্বরিকত বৈঠকের কার্যক্রম শুরু হবে। পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ, জিকির এবং ওয়াজ মাহফিল ছাড়াও বিভিন্ন এবাদত বন্দেগীর মাধ্যমে এ কমপ্লেক্সের শবে বরাতের কার্যক্রম চলবে। এছাড়া রাতের শেষ প্রহরে পুনরায় কোরআন তোলাওয়াত শেষে মিলাদ ও জিকির এবং মিলাদ শেষে পীর ছাহেবের ফাতেহা শরিফ পাঠন্তে আখেরী মোনাজাতের মাধ্যমে এ কমপ্লেক্সের শবে বরাতের কার্যক্রম সম্পন্ন হবে। কমপ্লেক্সের সম্মানিত পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী সকল ভক্ত অনুরক্তদের শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের শবে বরাত, মাসিক তরিক্বত বৈঠক, যিকির ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার আন্তরিক দাওয়াত জানিয়েছেন। উল্লেখ্য যে, আগামী ১৩ মার্চের মাসিক নির্ধারিত ত্বরিকত বৈঠক ১৮ মার্চ লায়লাতুল বরাত মাহফিলের সাথে অনুষ্ঠিত হবে।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies