চট্টগ্রাম: শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ-এর উদ্যোগে পরিচালিত আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে কাল অনুষ্ঠিত হবে মাসিক ত্বরিকত বৈঠক, পবিত্র যিকির ও দোয়া মাহফিল।
রবিবার (১১ অক্টোবর ২০২৬) বাদে মাগরিব কমপ্লেক্স প্রাঙ্গণে এ আধ্যাত্মিক আয়োজন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দরবারে আলীয়া গারাংগিয়ার পীর ও শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক শাহসুফি মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী।
অনুষ্ঠানে বাদে মাগরিব ত্বরিকতের ছবক প্রদান করবেন খলিফায়ে গারাংগিয়া আলহাজ্ব শাহসুফি ক্বারী আবদুল মাবুদ। বৈঠকে ত্বরিকতের শিক্ষা ও আত্মশুদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা, সম্মিলিত যিকির এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, নিয়মিত মাসিক এ ত্বরিকত বৈঠকের মাধ্যমে ভক্ত-অনুরক্তদের মধ্যে আত্মশুদ্ধি, আল্লাহর জিকির, নৈতিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার প্রয়াস অব্যাহত রয়েছে।
এদিকে শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের সম্মানিত পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী সকল ভক্ত, অনুরক্ত, আশেকান ও মুরিদানকে যথাসময়ে উপস্থিত হয়ে মাসিক ত্বরিকত বৈঠক, যিকির ও দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য আন্তরিক দাওয়াত জানিয়েছেন।
সিতাজ২৪.কম/এস.টি