বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম

২৮ অক্টোবর দক্ষিণজেলা কৃষকলীগের সম্মেলন

288398179 2561127517355881 6824632626177977153 n
শেয়ার করুন:

 

চট্টগ্রাম দক্ষিণজেলা কৃষকলীগের বর্ধিত সভা গতকাল ১৮ জুন সকালে সংগঠনের সভাপতি আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিকের পরিচালনায় আন্দরকিল্লাস্হ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে উদ্ধোধক ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ সভাপতি,চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের আবায়ক এস.এম.আকবর আলী, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী রুবেল,জাতীয় পরিষদ সদস্য মোতাহের হোসেন বাবুল।বক্তব্য রাখেন দক্ষিণজেলা কৃষকলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল,মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আবদুর রহিম,সৈয়দ নুরুল আবছার,মোঃ হারুন নেভী,যুগ্ন সম্পাদক নবাব আলী, দিদারুল ইসলাম টিপু,সাংগাঠনিক সম্পাদক সত্যেন্দ্র বড়ুয়া,সম্পাদন্ডলীর সদস্য নাজের ফারুকী,মোঃ ইব্রাহীম চৌধুরী, আবদুল মোনাফ,আসিফ ইকবাল,তাহেজুল ইসলাম,হরিপদ চৌধুরী বাবুল,মোঃ সেলিম, লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি, আলী আহমদ,চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সভাপতি মাস্টার হুমায়ুন কবির,বোয়ালখালী উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম,বাঁশখালী উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ইলিয়াছ,সাতকানিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু,সাধারণ সম্পাদা নুর হোসেন,
লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,জেলা কৃষকলীগের এড.সাইফুন নাহার খালেদ,রেজিয়া সুলতানা প্রমুখ। সভার শুরুতে সীতাকুন্ডে বিএম ডিপুতো নিহত, সিলেটে বন্যায় মৃত্যুবরণকারী ও দক্ষিণজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জেলা পিপি এড.এ.কে.এম.সিরাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে এক মিনিট নিরবতা ও দোয়া কামনা করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তক্রমে আগামী ২৮ অক্টোবর দক্ষিণজেলা কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়৷ এছাড়া আগামী জুলাই ও সেপ্টেম্বর মাসে প্রতিটি উপজেলার বর্ধিত সভা ও সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সংগঠনের গতিশীলতা বৃদ্ধি,কর্মী ও নতুন নেতৃত্ব সৃষ্টিতে সম্মেলনের বিকল্প নেই । তিনি আগামীতে কৃষকলীগের সাংগাঠনিক কার্যক্রমকে প্রতিটি ওয়ার্ড,ইউনিয়ন,পৌরসভা ও উপজেলায় আরো শক্তিশালী করার আহবান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়ন বার্তা জনমানুষের মাঝে পৌঁছে দেয়ার আহবান জানান। উদ্ধোধক বলেন বাংলাদেশ কৃষকলীগ সরকারের তথা জননেত্রী শেখ হাসিনার সহায়ক শক্তি হিসেবে জোরালো ভুমিকা রেখে যাচ্ছে। তিনি বলেন সাংগাঠনিক গতিশীলতা বৃদ্ধি ও ধারাবাহিক নেতৃত্ব সৃষ্টির জন্য সকল মেয়াদ উত্তীর্ণ সাংগাঠনিক কমিটির সম্মেলন হয়ে যাবে।তিনি আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম দক্ষিণজেলা কৃষকলীগের সম্মেলন সফল করার জন্য প্রতিটি নেতা কর্মীকে কাজ করার আহবান জানান।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies