G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীত শাকপুরা খাল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

0

 

বোয়ালখালীর শাকপুরা খাল থেকে আহমদ নূর (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

২৭ জুলাই, বুধবার দুপুরে উপজেলার পশ্চিম শাকপুরা আজগর আলী উচ্চ বিদ্যালয়ের পাশের খালে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান এলাকা বাসি।

নিহত আহমদ নূর স্থানীয় আনছার আলী বাড়ির মৃত মুন্সী মিয়ার ছেলে বলে জানাগেছে।

তাঁর ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি পেশায় একজন রাজ মিস্ত্রী।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক বলেন, আহমদ নূর সকালে খালে মাছ ধরতে ঘর থেকে বের হন। দুপুরের দিকে স্থানীয়রা তাঁর মরদেহ খালে দেখতে পেয়ে থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু দায়ের করা হয়েছে বলেও জানান।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.