G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

১৯দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সঃ) এর চট্টগ্রাম শহরের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0

মুজাদ্দিদ এ মাহফিলে সীরত হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ) প্রকাশ শাহ সাহেব হুজুর চুনতী কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল আগামী ১১ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি ৮ অক্টোবর ২০২২ সীরত ময়দান শাহ মনজিল চুনতী আরম্ভ হবে। এই মাহফিল এর তহবিল সংগ্রহ উপলক্ষে আমন্ত্রণ পত্র, পোস্টার, স্টিকার ও রসিদ বই বিতরণ এর মাধ্যমে সর্ববৃহৎ প্রস্তুতি সভা ১৪ সেপ্টেম্বর ২০২২ই বাদে মগরিব চট্টগ্রাম শহরের রীমা কনভেনশন অনুষ্ঠিত হয়। মাহফিলের মতোওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য আলেমে দ্বীন সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

১৯দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সঃ)

যাহেদুর রহমান ও রাব্বানীর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এ এইচ এম শাকিল, নাতে রাসুল সাঃ পরিবেশন করেন তামজিদুর রহমান, মবরুর হোসাইন ছিদ্দিকী। মাহফিল এর গোড়াপত্তন ও শাহ সাহেব হুজুরের দুরদৃষ্টি এবং ওলিয়ে কারামত উল্লেখ করে উদ্বোধনী বক্তব্য রাখেন চুনতি আনজুমান ই ইখওয়ান তরিকত এর খলিফা মূযায এবং চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী। হযরত শাহ সাহেব হুজুরের অলৌকিক ঘটনা প্রবাহের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন আলহাজ্ব মাওলানা কাজী নাছির উদ্দিন। মাহফিল এর কার্যক্রম বেগবান ও তহবিল সংগ্রহ নিয়ে মতামত ব্যক্ত করেন মোতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেশব্যাপী পরিচালিত উপকমিটির প্রধান সমন্বয়ক শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত,

১৯দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সঃ)

আলহাজ্ব ডা. মাহমুদুর রহমান, চুনতি সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মিনহাজুল আবরার, লোহাগাড়া উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, আনজুমান এ তোলাবায়ে সাবেকীন চুনতি আলীয়া মাদ্রাসা সভাপতি আলহাজ্ব মাওলানা মমতাজুর রহমান, তামাকুমুন্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা ও সাতকানিয়ার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক, মাহফিল এর নির্বাহী কমিটির সদস্য ও মোবিলাইজেশন ফান্ড কোষাধ্যক্ষ আলহাজ্ব কাজী আরিফুল ইসলাম, তৈয়বুল হক বেদার, চট্টগ্রাম সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এনামুল হক, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফারুক হোসাইন, মোতোয়াল্লী সদস্য আলহাজ্ব এডিএম আব্দুল বাসেত দুলাল। মঞ্চে উপবিষ্ট ছিলেন সীরতুন্নবী (সঃ) মাহফিল এর মোতোওয়াল্লী কমিটির সদস্য আলহাজ্ব ইদ্রিস মিনহাজ,

মাহবুবুল হক, আবদুল ওয়াহেদ খালেদ, অধ্যক্ষ প্রফেসর হামিদুল হোসেন ছিদ্দিকী, ব্যাংকিং বিশেষজ্ঞ আলহাজ্ব ওয়াহিদুর রহমান বাচ্চু, চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের, টেরিবাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক আহমদ হোসেন, কায়সার আলী চৌধুরী, রেয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির জসিম উদ্দিন কবির, মতি টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক, চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ চৌধুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ড. মোজাফফর নদভী, আমীন নদভী প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে সাংসদ প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ঐতিহাসিক সীরতুন্নবী (সঃ) মাহফিল এর আনুষ্ঠানিক ভিত্তি ও পরিচালনায় শাহ সাহেব হুজুরের অন্যতম প্রধান সহায়ক হিসেবে নাজেমে আলা আল্লামা ফজলুল্লাহ রহ এর ভূমিকার পাশাপাশি একান্ন বছর ধরে নিরবিচ্ছিন্ন ধারাবাহিকতায় মাহফিল এর পরিচালনায় যারা অবদান রেখেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা ও আল্লাহর রহমত কামনা করেন। এই মাহফিল এর আন্তর্জাতিক প্রচার ও প্রসার বক্তা নির্বাচনে বিষয়ভিত্তিক সুপরিকল্পিত অনুষ্ঠান সূচি মোতাবেক মাহফিলে শরীক হয়ে ধর্মীয় ইলম অর্জন ও রসুল (সাঃ) এর আদর্শ অনুসরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও অনুশীলনের আহ্বান জানান। সভায় উপস্থিত সকলকে মাহফিল এর সার্বিক সহযোগিতা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা প্রধান উপ পুলিশ কমিশনার মনজুর মোর্শেদ এর কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন মোতোওয়াল্লী কমিটির সদস্য ও নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ্ব মোহাম্মদ ইসমাঈল মানিক। মাওলানা আবু দাউদ মোহাম্মদ শাহ শরীফ এর সুললিত কন্ঠে মিলাদ ও কিয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন খলিফা মূযায আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী। আলহাজ্ব ওয়াহিদুল হক, মাওলানা অলি উদ্দিন মোহাম্মদ,সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক, আলহাজ্ব আবু হেনা টুটুল আলহাজ্ব মোহাম্মদ নাঈম নিমু, সাদুর রহমান, আবদুল ওয়াহেদ সোহেল, শাহাদাত হোসেন ছিদ্দিকী’র সমন্বয়ে চুনতি ও সন্নিহিত এলাকার বয়সভিত্তিক ক্লাব সদস্যদের প্রত্যক্ষ সহযোগিতায় এ সভায় উপস্থিত হাজার হাজার অতিথিকে মাহফিল এর ন্যায় তবারুক পরিবেশন এর মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.