চারদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ আহমদুল হক চৌধুরীর ১৮তম শাহাদাত বার্ষিকী পালন
বাংলাদেশ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, সাতকানিয়া চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি, এওচিয়া ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান শহীদ আলহাজ্ব আহমদুল হক চৌধুরী, যুবনেতা শহীদ মিনহাজ, খাগরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহীদ ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের ১৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চারদিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, শহীদের কবর জেয়ারত, এতিম বাচ্চাদের মাজে কোরান শরিফ বিতরন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানির ফিল্ডার বিতরন,প্রীতি ফুটবল ম্যাচ,৫০ জন ছাত্র-ছাত্রী দের মাঝে বৃত্তি প্রাদান, চার জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।শহীদ আহমদুল হক চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি এওচিয়া ইউনিয়ান পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী।
কাজী মহিউদ্দীন,মাস্টার শফিকুল আলম এর যৌত পরিচালনায় পশ্চিম গাটিয়া ডেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ১০ই সেপ্টেম্বর বিকাল ৩টা হতে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা এল ডি পি সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এরশাদুর রহমান রিটু।বক্তব্য রাখেন মাস্টার সেলিম রেজা শাহাবুদ্দীন রাশেদ, সাবেক ইউপি সদস্য ইব্রাহিম।উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল খায়ের বঙ্গ,মাস্টার নুরুল আলম, আব্বাস উদ্দীন,আলহাজ্ব দিদারুল হক চৌধুরী,সাবেক ইউপি মেম্বার মনসুর আহমদ,আলহাজ্ব সৈয়দ আহমদ, সাবেক ইউপি মেম্বার আলমগীর, আহমদ সৈয়দ, উপজেলা যুবদল নেতা জুনাঈদুল হক চৌধুরী মাকসুদ,ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ও ডায়াবেটিস, ডাঃ মােঃ ফেরদৌস আলম.মেডিসিন,ডা: মুহাম্মদ ইফতেখার রিয়াজ চৌধুরী,চক্ষু ডাঃ মােহাম্মদ সৌমিম (শামীম),শিশু, বাত-ব্যাথা ডাঃ মুহাম্মদ রাসেল। আলহাজ্ব বাচা সওদাগার,সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজিম উদ্দীন,
মাস্টার সায়েম, পৌরসভা যুবদল নেতা ফারুক আহমদ, আবদুর নুর মুনসী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাসেলউদ্দীন। দোয়া পরিচালনা করেন মাওলানা কারী নেজামুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ আহমদুল হক চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি ওমর ফারুক,সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ মাসুদ, অর্থ সম্পাদক নুরুল আলম,সদস্য তৌহিদুল ইসলাম, জমির উদ্দীন, এনাম,জাগির,পারবেজ,উপজেলা যুবদল নেতা সোহেল আবীর, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা আবু সাঈদ রাসেল, এওচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌহদুল ইসলাম, সরওয়ার আবছার, দিদার, রুবায়েত, প্রমুখ।
সি-তাজ২৪.কম/এস.টি