G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

শিগগিরই আসছে বিএনপির আন্দোলনের রূপরেখার ঘোষণা

0

 

শিগগিরই সরকার বিরোধী আন্দোলনের রূপরেখার ঘোষণা আসছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, দলটির সূত্রে জানা গেছে আগামী নভেম্বরে এ ঘোষণা আসতে পারে।

রোববার (২ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে কল্যাণ পার্টির সাথে বৈঠক করে বিএনপি। এরপর সাংবাদিকদের এ কথা জানান মির্জা ফখরুল।

যুগপৎ আন্দোলনের রূপরেখা দিতেই দ্বিতীয় দফায় আবারও সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে দলটি। প্রথম দল হিসেবে বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপ করে বিএনপি। পর্যায়ক্রমে সরকারবিরোধী সব দলের সঙ্গে বসবে।

দুই দলের বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকার বিরোধী আন্দোলনের জন্য বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে একমত বিএনপি ও কল্যাণ পার্টি। তিনি বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, বর্তমান সরকারের পদত্যাগ, নতুন কমিশনের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তির আন্দোলনের বিষয়ে একমত দুই দল। আমাদের এই আন্দোলনের সময় যেন অন্যায় ও রাজনৈতিকভাবে কাউকে গ্রেফতার করা না হয় এবং কারও বিরুদ্ধে মিথ্যা মামলা না দেয়া হয় সে বিষয়েও আমরা একমত হয়েছি।

আওয়ামী লীগ ছাড়া সবার সাথে আলোচনার পথ খোলা আছে বলে এ সময় উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

এদিকে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচিতে নতুন চমক থাকছে। গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, সেটি আরেকটি মুক্তিযুদ্ধ। সবাই মিলে আমরা এই যুদ্ধে লড়বো এবং জয়ী হবো। এখানে জয় ব্যতীত অন্য কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, এর আগে প্রথম দফায় ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে বিএনপি। চলতি বছরের ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে প্রথম দাফের সংলাপ শুরু হয় বিএনপির। যা ৩ আগস্ট গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠকের মাধ্যমে শেষ হয়।

বিএনপি মহাসচিব প্রথম দফায় ২০ দলীয় জোট,গণতন্ত্র মঞ্চের মোট ২৩টি দলের সাথে সংলাপ করেন। আজ থেকে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হলো।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.