Take a fresh look at your lifestyle.

দরবারে গারাংগিয়ার তরিকত সম্মিলনের পস্তুতি সভা ৮ অক্টোবর

0

দরবারে গারাংগিয়া তরিকত সম্মিলন আগামী ২১ অক্টোবর শুক্রবার বাদে জুমা হতে দরবারে গারাংগিয়া আলীয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ৮ অক্টোবর শনিবার আমিরাবাদ পদুয়া রূপসী ক্লাবে দক্ষিণ চট্টগ্রাম এন্তেজামেয়া কমিটির প্রস্তুতি সভার আহবান করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন তরিকত সম্মেলনের উদ্যোক্তা হযরত শাহসুফি আলহাজ্ব মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ) পীর ছাহেব কেবলা গারাংগিয়া। উল্লেখ্য আগামী ২১ অক্টোবর শুক্রবার সকাল ৯টা থেকে ২০২২ ইং আজমগড়ি সিলসিলার উজ্জ্বল নক্ষত্র গারাংগিয়া আলিয়া কামিল (এম.এ) মাদ্রাসাসহ অসংখ্যা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রহমানিয়া শরীয়ত হযরত শাহ্সূফী আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ (র.) প্রকাশ বড় হুজুর কেবলার ৪৫তম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে রোজ শুক্রবার বাদে জুমা হতে সারারাত ব্যাপি তরিক্বত সম্মেলন, যিকির, ওয়াজ ও দোয়া মাহফিল এবং আমাদের প্রত্যেকের মরহুম পিতা-মাতা ও মুরব্বিগণের জন্যে ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.