শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশ
চট্টগ্রাম জাতীয় ধর্ম

৮ অক্টোবর চুনতির ১৯ দিন ব্যাপী সিরাতুন্নবী (স:) মাহফিল শুরু

কাল চুনতির ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিল
শেয়ার করুন:

ট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ঐতিহাসিক ৫২তম আন্তর্জাতীক ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিল আগামী ৮ অক্টোবর শনিবার জোহরের নামাজের পর থেকে শুরু হচ্ছে। ২৬অক্টোবর দিবাগত রাত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫২তম মাহফিলের শেষ হবে। প্রথমদিনে স্থানীয় সংসদ সদস্য মাওলানা ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলের উদ্বোধন করবেন বলে জানা গেছে। উদ্বোধনী দিনে আলোচনা পেশ করবেন- মাওলানা ওসমান গনি,মাওলানা হেলাল উদ্দইন। মাহফিলে প্রতিদিন দেশের প্রখ্যাত ওলামায়ে মশায়েখগণ বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবেন।
প্রতিবছরের মত মাহফিলকে তাৎপর্যময় ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাহফিল আয়োজক ও স্থানীয়রা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে। মাহফিল কর্তৃপক্ষ জানান সীরাত মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষ সকলের কাছে সর্বাত্মক সহযোগিত কামনা করেছেন।
হযরত শাহ আহমদ সাহেব কেবলা (রা:) ঐতিহাসিক এই সীরাতুন্নবী (স:) মাহফিলের প্রবর্তক। ১৯৭২ সাল থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এর জন্মের মাস পবিত্র রবিউল আউয়াল মাসে হযরত হাফেজ আহমদ সাহেব কেবলা (রা:) প্রথম সীরাতুন্নবী (স.) মাহফিলের আয়োজন করেন। সেই থেকে নিয়মিত এ মাহফিল প্রতিবছর সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।
১৯৭৯ সালে ১৫ দিনের কর্মসূচির ভিত্তিতে মাহফিলে সীরাতুন্নবী (স.) এর কার্যক্রম আরম্ভ হয়। হাফেজ আহমদ সাহেব হুজুর মাহফিলের শেষ পর্যায়ে দুই দফায় দুই দিন করে বাড়িয়ে মাহফিল’কে ১৯ দিনের মাহফিলে রুপান্তর করেন। এরপর থেকে অদ্যাবধি ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (স.) প্রতিবছর রবিউল মাসে অনুষ্ঠিত হয়ে আসছে।
১৯৮৩ সালে হাফেজ আহমদ সাহেব হুজুর ইন্তেকালের পর থেকে বিভিন্ন চড়াই উৎরাই, বাধা-বিপত্তি পেরিয়ে এ মাহফিল শান্তিপূর্ণ ও সফলভাবে এখনো পর্যন্ত আয়োজন অব্যাহত রয়েছে। সর্বস্তরের মুসলিম ধর্মপ্রাণ জনতা এটাকে হাফেজ আহমদ সাহেব হুজুরের বুজুর্গীর বড় নিদর্শন হিসেবে আখ্যায়িত করে এ বছর অর্ধ্বশততম মাহফিল হতে চলছে।
মাহফলিে সীরতপ্রমেী সকলকে প্রতদিনি উপস্থতি থকেে আলোচনা শ্রবণ করার আহ্বান জানয়িছেনে সীরত মাহফলি মতওয়াল্লী কমটিরি সভাপতি শাহজাদা হাফজিুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies