আল হাশেমী নুরানী ইসলামিয়া সুন্নিয়া মাদরাসায় ২০২২ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চান্দগাঁও থানাধীন, খাজা রোডস্থ, আল হাশেমী নুরানী ইসলামিয়া সুন্নিয়া মাদরাসা কর্তৃক আয়োজিত মাদরাসার সেক্রেটারি মোহাম্মদ আবু তাহের ও আব্দুল হালিম এর সঞ্চালনায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক গাজী মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নুরুল হক মানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি শেফায়েত উল্লাহ ইসলামাবাদী আলকাদেরী। বিশেষ অতিথি মাওলানা মনিরুল ইসলাম, দিদারুল ইসলাম, এম.জে. মামুন, হাফেজ মৌলানা জাহিদুল ইসলাম, মাওলানা আব্দুল গফুর, সেলিনা আকতার, নিপা আকতার, মাওলানা মারুফ হোসেন, বেলাল হোসেন, খোরশেদুল আলম সাকিব, সাইফুর রহমান রিদয়, তাহসিন প্রমুখ।
ফলাফল বিতরণ শেষে দোয়া মোনাজাত করেন হাফেয মাওলানা মুফতি শেফায়েত উল্লাহ ইসলামাবাদী।
সি-তাজ২৪.কম/হামিদ