একজনের রক্ত আরেক জনকে দিয়ে ঘটল বিপত্তি। রোগীর পরিবার সেই ঘটনা দেখা মাত্রই অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে নার্সরা সেই রক্ত খুলে দেন। ভুলবশত যে রোগীকে রক্ত দেওয়া হয়, সেই রোগীর মৃত্যু ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয় পশ্চিমবঙ্গের বারাসত হাসপাতালে। এই বিষয়েটি নিয়ে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে জেলার বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার চাপ রয়েছে এই হাসপাতালের উপর এমন দায়িত্বজ্ঞানহীনতার মত কাজের অভিযোগ ঘিরে উত্তাল এলাকা। প্রশ্ন উঠেছে এই গাফিলতি কার? রোগীর পরিবারের তরফ থেকে বারাসত হাসপাতালে ভুল রক্ত দেওয়ার কারণেই রোগী মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
পরিবারের তরফ থেকে জানানো হয় অঞ্জলি মৌলিককে বেড নম্বর (R 16) রক্ত দেওয়ার জন্য পরিবার থেকে রক্ত নেওয়া হয়। পরিবার রক্তের ব্যবস্থা করলেও সেই রক্ত অঞ্জলি মৌলিককে না দিয়ে তার পাশের বেডে থাকা অন্য এক রোগীকে যার বেড নম্বর (R 17) যিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তাকে দেওয়া হয় বলেই জানা যায়। রক্ত দেওয়ার পরই সেই রোগীর মৃত্যু হয়। পরবর্তীতে ৭০ ঊর্ধ্ব অঞ্জলি মৌলিকের শারীরিক অবস্থা নিয়ে ওঠে প্রশ্ন।
ঘটনার কথা জানাজানি হতেই পরিবারের তরফ থেকে হাসপাতালে ক্ষোভ দেখানো হয়। বিষয়টি নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি দায়িত্বে থাকা নার্স ও চিকিৎসকরা। সূত্র নিউজ১৮ বাংলা