G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) মানবজাতিকে শান্তির পথে আহবান করেছেন

0

দরবারে গারাংগিয়া যিকির মাহফিল পরিচালনা কমিটি বাঁশখালী’র উদ্যোগে বাঁশখালীর রামদাশ মুন্সিরহাট বাজার সংলগ্ন নূর জাহান কনভেনশন হলে ১০ ও ১১ নভেম্বর জুমাবার ও শনিবার প্রত্যহ বেলা ২টা থেকে আরম্ভ হয়ে ২ দিনব্যাপী ৭ম পবিত্র মিলাদুন্নবী (স.) এর ১ম দিবস ১০ অক্টোবর ২০২৩ জুমাবার অনুষ্ঠিত হয়। খতমে কুরআন, খতমে খাজেগান ও ইসালে সাওয়াবের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। রামদাশ মুন্সির হাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আনোয়ারুল আজিম গাজী’র পরিচালনায়, সহযোগিতায় ছিলেন হাফেজ আকমল, মাও. জসিম উদ্দিন, মাও. ইলিয়াছ, মাও. আব্দুল হাকিম, মাও. আব্দুল্লাহ, মাও. শাহাব উদ্দিন, মাও. জাকের হোসেন, হাফেজ মুহাম্মদ রাকিব, মাও. হাফেজ আকতার সহ অত্র এলাকার সম্মানিত খতিব ও ইমামগণ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন এবং আবুধাবি আল রুয়াইস সিটি হসপিটাল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দীন। বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন পালেগ্রাম হাকিম মিয়া শাহ্ (রহ.) সিনিয়র মাদরাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা আব্দুল জব্বার (ম.জি.আ.), বাঁশখালী আহমদিয়া ডলমপীর (রহ.) এর অধ্যক্ষ হযরত আলহাজ্ব মাওলানা মুহাম্মদ তৈয়ব ফারুকী (ম.জি.আ.), বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক আলহাজ্ব ডা. ফররুখ আহমদ। বিভিন্ন অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী কালিপুর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারের সত্তাধিকারী আলহজ্ব নজির আহমদ, বাঁশখালী পালেগ্রামের আলহাজ্ব মুহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, ইলশা শাহ মজিদিয়া ইসলামি কমপ্লেক্স প্রতিষ্ঠাতা আলহাজ্ব নুরুল আলম।

বিভিন্ন অধিবেশনে প্রধান ওয়ায়েজেন হিসেবে ছিলেন আমির আলী জামে মসজিদের খতিব মাওলানা আকতার হোসেন ফারুকী, সাতকানিয়া দক্ষিণ চিববাড়ী খতিব মাওলানা আব্দুর রহমান শিবলী, সাতকানিয়া গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মহিউদ্দীন (ম.জি.আ.)।বক্তারা বলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সা.। তিনি ছিলেন জীবন ও বিপ্লবের শান্তির প্রতীক। ছিলেন ঐক্যের মশাল, নিরাপত্তা ও কল্যাণের বার্তাবাহক। মানবজাতিকে তিনি সত্য, সরল ও শান্তির পথে আহবান করেছেন। ডেকেছেন মিল্লাতে ইবরাহীমের দিকে। পরিচালিত করেছেন আদর্শের পথে, যেন তারা ইহকাল-পরকালে শান্তি লাভ করে সফল জীবন অর্জন করতে পারে। রাসূল সা.-কে শান্তি ও কল্যাণের জন্য বিশ্ববাসীর রহমত হিসেবে আখ্যায়িত করে আল্লাহ তাআলা বলেন- ‘আমি তোমাকে বিশ্বজগতের প্রতি রহমতরূপেই প্রেরণ করেছি। বিশেষ ওয়ায়েজেন হিসেবে ছিলেন পালেগ্রাম হাকিম মিয়া শাহ (রহ.) সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) আলহাজ্ব হযরত মাওলানা শাহাব উদ্দীন।

বিভিন্ন অধিবেশনে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুহাম্মদ আনাচ বিন আরিফ, মুহাম্মদ তাহিয়ান, ফাহাদ বিন ফায়াদ। নাতে রাসুল (স.) পরিবেশন করেন মুহাম্মদ হামদান, মুহাম্মদ আতিকুর রহমান, মুহাম্মদ আব্দুল মালেক। বিভিন্ন অধিবেশনে প্রধান মেহমান ছিলেন মুহাম্মদ জুবাইর জসিম, সাতকানিয়া ছদাহা পীর ছাহেব হযরত আলহাজ্ব শাহসুফি মাওলানা আব্দুছ ছবুর (ম.জি.আ.)। ফাতেহা শরীফ পরিচালনা করেন সাতকানিয়া পীর ছাহেব হযরত আলহাজ্ব শাহসুফি মাওলানা আব্দুচ ছবুর (ম.জি.আ.)। দরুদ শরীফ পরিচালনা করেন বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খলিফায়ে গারাংগিয়া হযরত আলহাজ্ব শাহসুফি মাওলানা আহমদ নজির (ম.জি.আ.)। প্রধান মেহমানের নছিহত, মিলাদ শরীফ ও মোনাজাতের মধ্যদিয়ে ১ম দিবসের অনুষ্ঠান সমাপ্ত হয়।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.