G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

ড. ওয়াজেদ মিয়া আওয়ামী রাজনীতির পথ প্রদর্শক-আমিনুল ইসলাম

0

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া’র ১৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন প্রধান অতিথির বক্তব্যে বলেছেন মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে আওয়ামী রাজনীতির কঠিন অধ্যায়ে একনিষ্ঠার সাথে কাজ করে গেছেন পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া উল্লেখ করে তিনি আরো বলেন,

বর্তমান চলমান ধারার ভোগ বিলাসের রাজনীতি পরিহার করে তিনি শিষ্ঠাচার-মৌলিক এবং সাধারণ মানুষের পক্ষে মানবতার রাজনীতির প্রতি ব্রত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান প্রজন্ম ড. ওয়াজেদ’র অনুপম চরিত্রকে সামনে রেখে কাজ করতে পারলে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মরণসভা কমিটির আহ্বায়ক সুমন দেবনাথ’র সভাপতিত্বে প্রধান সমন্বয়কারী প্রণবরাজ বড়ুয়া’র সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী,

সোনালী স্বপ্ন মাল্টিমিডিয়ার চেয়ারম্যান এম এ এ ওমর ফারুক সিকদার সুজন, চট্টগ্রাম তালিমুল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব, শ্রমিক নেতা কামাল উদ্দিন চৌধুরী, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট’র সাধারণ সম্পাদক তাহের তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চৌধুরী, মুক্তিযোদ্ধা সুনিল কান্তি দাশ, অজিত কুমার দাশ। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ, ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত,

ডা. শেখর দত্ত, সাংবাদিক মনোয়ার আজিজ চৌধুরী, হারুন রশিদ, যুব মহিলা লীগের জিন্নাত সুলতানা ঝুমা, আলহাজ্ব মনিরুজ্জামান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র চেয়ারম্যান এম.এ.আর.এস রাসেল, কবি সঞ্চয় কুমার দাশ, সাংবাদিক বিপ্লব দাশগুপ্ত, রোজী চৌধুরী, কবি সজল দাশ, আসিফ ইকবাল, সৈয়দ দিদার আশরাফী, আফিকা আক্তার, সাবিহা নাহার রক্সি, রাজীব ধর, শাহরিয়ার শুভ, মোঃ শাহজাহান, ইমদাদুল রহমান রিয়াদ, আতিকুর রহমান তুষার, মীর ইরফান ইমাদ, শিল্পী শিউলী আক্তার, শারমিন আক্তার প্রমুখ।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.