চট্টগ্রাম পাঁচলাইশস্থ আল রাওয়া ইংলিশ স্কুলের হলরুমে গত ২৮ মে, মঙ্গলবার, সকাল ১১টায় গ্লোবাল ফোরামের বোর্ড অব ডিরেক্টরদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের চেয়ারম্যান, আল রাওয়া ইংলিশ স্কুলের প্রধান উদ্যোক্তা ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং ফোরামের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মঈনুল ইসলাম চৌধুরী সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ডা. মো. নুরুল আমিন, ডা. মো. আবদুল্লাহ খান, অধ্যাপক আলতাফ হোসেন চৌধুরী, মঈনুদ্দীন কাদেরী লাভলু,
মো. নুরুল আবছার, সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর এ এইচ চৌধুরী। সভায় ফোরামের বিগত কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সি-তাজ২৪.কম/এস.টি