শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীবিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যুআয়াতুল কুরসি’ খোদাই করা গয়নায় বিপাকে কারিনা কাপুরহাসিনা দেশে ফিরলে কী হবে জানালেন অ্যাটর্নি জেনারেলপ্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান টিআইবিরদক্ষ কর্মী তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বারশেখ হাসিনা ফিরতে চাইলে বাধা কোথায়, প্রশ্ন তথ্য উপদেষ্টার৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম সংগঠন সংবাদ

কাল মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী

IMG 20251208 WA0009
শেয়ার করুন:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১৯ নং (বর্তমান ৪ নং) বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাস্টার এ কে এম নাজিম উদ্দিন বিএসসি একজন নিবেদিত সমাজসেবক ও শিক্ষক ছিলেন।

আজ ৯ ডিসেম্বর তাঁর ১০ম মৃত্যুবার্ষিকী। তিনি ২৯ মার্চ ১৯৫১ ইং সালে তৎকালীন পটিয়া থানার (বর্তমান চন্দনাইশ উপজেলার) বরকল ইউনিয়নের পূর্ব কানাই মাদারী গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রাম শহরের চকবাজারস্থ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৪ বছর। তাঁর পিতার নাম মরহুম কামাল উদ্দিন আহমদ মাস্টার এবং মাতার নাম মরহুমা আনোয়ারা বেগম।

কর্মজীবনে তিনি চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়ন পরিষদের কেশুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে চন্দনাইশ উপজেলার ১৯নং (বর্তমান ৪ নং) বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ১৯৯২ থেকে ১৯৯৯ ইং সাল পর্যন্ত দীর্ঘ সাত বছর দক্ষতা ও সততার সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও পূর্ব কানাই মাদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং দেশ মাতৃকা সোসাইটির পরিচালক ও চেয়ারম্যান ছিলেন। বর্ণাঢ্য জীবনে তিনি বহু স্কুল, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

সিতাজ২৪.কম/এসে.টি

Powered by Done 5 Technologies