বর্তমান সামাজিক ও আইনগত প্রেক্ষাপটে নিকাহ রেজিস্ট্রারদের দায়িত্ব, করণীয় ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরাম।
৪ মার্চ, বুধবার, সকাল ১০টায় চট্টগ্রামের মুরাদপুরস্থ হোটেল জামান-এর হলরুমে ফোরামের সভাপতি আলহাজ্ব ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদের সভাপতিত্বে এবং মাওলানা কাজী মুহিউদ্দীন সাদেকের সঞ্চালনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের স্থায়ী কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ হারুন শাহ মুজাদ্দেদি।

সভায় বক্তারা বলেন, বিবাহ নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনগত শুদ্ধতা নিশ্চিত করা সময়ের দাবি। সমাজে বাল্যবিবাহ প্রতিরোধ, কাবিননামা যথাযথভাবে সম্পাদন এবং সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণে নিকাহ রেজিস্ট্রারদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের স্থায়ী কমিটির মহাসচিব কাজী শাকের আহমদ চৌধুরী, কাজী সোলাইমান চৌধুরী, কাজী আবুল বশর, কাজী মোয়াজ্জেম হোসেন, কাজী হাসানুল করিম মুনিরী, কাজী মাহমুদুল হক নঈমী, কাজী মুহাম্মদ ইউসুফ,
কাজী আহমদ ছগীর, কাজী জাহাঙ্গীর আলম, কাজী সাইফুদ্দিন মামুন, কাজী খাইরুল আলম, কাজী জিয়াউর রহমান, কাজী মাহমুদুল হাসান আনসারী, কাজী এহসান উল্লাহ, কাজী আব্দুল আজিজ, কাজী সিরাজুল ইসলাম, কাজী আলমগীর, কাজী কুতুবউদ্দিন, কাজী শফিউল আজম, কাজী মিজানুল কাদের, কাজী শমউন, কাজী সেলিম, কাজী আবদুস সোবহান,
কাজী নুরুন্নবী, কাজী আবদুল হালিম, কাজী জিয়াউর রহমান, ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজী মীর হাসানুল করিম মুনিরী।
সিতাজ২৪.কম/এস.টি