আগামী ২০ রমজান, ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স মসজিদে খতম তারাবিহ সমাপ্ত হবে। এ উপলক্ষে এদিন শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে ট্রাস্ট বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত ইফতার মাহফিল ও খতম তারাবির আখেরি মোনাজাত পরিচালনা করবেন পীরে কামিল, মুরশিদে বরহক, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, গারাংগিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা শাহসুফি আলহাজ্ব মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ)।
এ পবিত্র মাহফিলে দরবারে আলীয়া গারাংগিয়ার বিশিষ্ট আলেমেদ্বীন ও ওলামায়ে কেরাম অংশগ্রহণ করবেন। এতে সবাইকে দাওয়াত জানিয়েছেন কমপ্লেক্সের পরিচালক মাওলানা শাহজাদা মোহাম্মদ মইনুদ্দিন মজিদী।
সিতাজ২৪.কম/এস.টি