সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
চট্টগ্রাম জাতীয় দক্ষিণ চট্টগ্রাম

অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

IMG 20260319 WA0003
শেয়ার করুন:

দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রখ্যাত শিক্ষানায়ক ও তিন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।PXL 20260319 001951430

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবে নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তিনি ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর নেতৃত্ব, সততা ও দূরদর্শিতা দেশের উচ্চশিক্ষা খাতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর জন্য জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করা হচ্ছে।

সিতাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies