সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
অপরাধ চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় মাটি কাটায় জামায়াত কর্মীকে ৫ লাখ টাকা অর্থদণ্ড

Picsart 26 03 31 18 04 45 9182 scaled
শেয়ার করুন:

সাতকানিয়া সংবাদদাতা: চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটায় আব্দুল মোমেন (৩৭) নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী বেড়িবাঁধ এলাকায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আব্দুল মোমেন সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়া পাড়ার বাসিন্দা মো. জাকারিয়ার ছেলে।

জানা যায়, রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের খবর পেয়ে পুলিশের দুটি টিম উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত আব্দুল মোমেনকে আটক করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে জানানো হয়। পরবর্তী তার নির্দেশনা অনুযায়ী মোমেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ১৫ (১) ধারায় ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে ঘটনাস্থলে দুটি এস্কেভেটর রেখে চাবি নিয়ে চালক পালিয়ে যায়। এরপর সেগুলো বিকল করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, আব্দুল মোমেন নামের ওই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে আব্দুল মোমেনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন। কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

অভিযুক্ত আব্দুল মোমেন সাতকানিয়ায় জামায়াতের একনিষ্ঠ কর্মী ও একটিভিস্ট  হিসেবেও সোস্যাল মিডিয়ায় ব্যাপক পরিচিত।

উল্লেখ্য- মোমেনের সাথে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির,সাতকানিয়া উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ঘনিষ্ঠ  একাধিক ছবি ভেসে বেড়াচ্ছে ফেসবুকে।

সিরাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies