১ মে ২০২৬ ইং জুমাবার বাদ মাগরিব চট্টগ্রাম হযরত শাহ্ আমানত দরগাহ্ লেইনস্থ তনজিমুল মোছলেমীন এতিমখানা মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফেডারেশনের প্রতিষ্ঠাতা, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরীসহ প্রয়াত সমাজকর্মীদের স্মরণে আলোচনা
সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাশার গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান এন্ড সিইও এবং আলহাজ্ব সফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু।
চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সভাপতি,একুশে পদকপ্রাপ্ত মমতার প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহমদের সভাপতিত্বে ও ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন,
সহ-সভাপতি ডা. এম এ মান্নান, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হারুন শেঠ, কোষাধ্যক্ষ আলহাজ্ব নুরুল কবির চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, বাহরুল উলুম শাহ কুতুবউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ছলাহুদ্দিন বেলাল, সাংবাদিক কামাল উদ্দিন,
ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নইম কাদের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব আসিফুল হক চৌধুরী, কক্সবাজার সমিতি চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক অধ্যাপক মাইনুদ্দিন, চকরিয়া সমিতি চট্টগ্রাম’র সহ-সভাপতি এম হামিদ হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা হামিদ হোসাইন,
ফেডারেশনের বাকলিয়া শাখার সভাপতি এমদাদুল আজিজ চৌধুরী, আজীবন সদস্য এডভোকেট আফসারুল আমিন, কাজী মাওলানা জাহাঙ্গীর আলম হেলালী, জাহাঙ্গীর মোস্তফা, আজীবন সদস্য ব্যাংকার মোহাম্মদ ওমর ফারুক সজীব, হাফেজ ফজলুল কাদের। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বুলবুলে বায়তুশ শরফ মাওলানা কাজী মুহাম্মদ শিহাব উদ্দিন।
বক্তারা ফেডারেশনের প্রতিষ্ঠাতা বিচারপতি আমিরুল কবীর চৌধুরীসহ ফেডারেশনের আজীবন সদস্য যথাক্রমে বায়তুশ শরফের পীর হযরত শাহ মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার (রাহ.), শাহ মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (রাহ.), সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার এল কে ছিদ্দিকী,
শিক্ষাবিদ ও দার্শনিক প্রিন্সিপাল এ এ রেজাউল করিম চৌধুরী, হাকীম মাওলানা মোবারক আলী হেজাজী (রাহ.), অধ্যাপক মোহাম্মদ খালেদ (দৈনিক আজাদী), হযরত মাওলানা মোহাম্মদ ছলিম উল্লাহ (রাহ.), আলহাজ্ব মোহাম্মদ মিঞা (বাংলাবাজার, আগ্রাবাদ), ফেডারেশনের সাবেক মহাসচিব ব্যাংকার মোহাম্মদ সিরাজুল কবির প্রমুখ সমাজসেবীদের অবদানের কথা স্মরণ করে বলেন, তারা নিঃস্বার্থভাবে আর্তমানবতার সেবায় এবং সমাজ সংস্কারে আজীবন কাজ করে গেছেন।
তাঁদের ত্যাগ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, আমাদের উচিত প্রয়াত সমাজসেবীদের দেখিয়ে যাওয়া সৎ ও সেবামূলক পথে চলা। বক্তারা বলেন,
প্রয়াত সমাজকর্মীরা শুধুমাত্র কাজের জন্য কাজ করেননি, বরং সততা ও নিষ্ঠার সাথে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। বক্তারা তাঁদের সেবামূলক কাজের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সিতাজ২৪.কম/এস.টি