রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
চট্টগ্রাম দেশের খবর সংগঠন সংবাদ

মেহনতি মানুষদের উপহার দিলেন হাশমিরা হায়দার

IMG 20260501 WA0013
শেয়ার করুন:

মহান মে দিবস উপলক্ষে শুক্রবার ১ লা মে বিকেলে  “এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটি”-র পক্ষ থেকে  মেহনতি শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অংশ হিসেবে ত্রাণ বিতরণ করা হয়।IMG 20260501 WA0014

শুক্রবার বিকেলে  ফোরামের চেয়ারম্যান হাশমিরা হায়দার চৌধুরীর সার্বিক তত্বাবধানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে দুশতাধিক দরিদ্র শ্রমজীবী মানুষদের নিকট ত্রাণ হিসেবে ডাল, চাল, লবণ ,তেল বিতরণ করা হয়েছে।

জিইসি মোড় সংলগ্ন হোটেল পেনিনসুলা প্রাঙ্গনে অনাড়ম্বর অনুষ্ঠানে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন  কেন্দ্রীয় ইনকিলাব মঞ্চ এর সদস্য জনাব আসাদুজ্জামান আসাদ।

এ সময় সভাপতির বক্তব্যে হাশমিরা হায়দার চৌধুরী বলেন, মে দিবসে পরিবহন বন্ধ থাকায় দিনে এনে দিনে খাওয়া অনেক মেহনতি শ্রমিক খাদ্য সংকটে পড়ে যায়। মে দিবসে নানা অনুষ্ঠান হলেও এ সব শ্রমিক এদিনটিতেও অভুক্ত থাকে।  এ দৃষ্ঠিকোণ থেকে মেহনতি শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অংশ হিসেবে ত্রাণ বিতরণের উদ্যেগ নিয়েছি।

তিনি দরিদ্র অসহায় ও মেহনতি শ্রমজীবী মানুষের কল্যাণে  বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

এসময় অন‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন জনতার ঐ‌ক্যের প্রধান  উ‌দ্যেক্তা আবদুল্লাহ আল মামুন, আশরাফ উ‌দ্দিন নয়ন।
সিতাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies