G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

কাটিরহাট বাজারে মোবাইল কোর্ট

0

সানিফ চৌধুরী,হাটহাজারী : হাটহাজারীর কাটিরহাট বাজারে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ পরিচ্ছন্নতা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (০৫ মে ২০২৬) বাজার এলাকার বিভিন্ন ড্রেন পরিদর্শন করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের নিজ নিজ দোকানের আবর্জনা সঠিকভাবে ব্যবস্থাপনা করা এবং ড্রেন পরিষ্কার রাখার বিষয়ে সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে জলাবদ্ধতা সৃষ্টি রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে, “রাহুল মেডিকেল হল” নামক একটি ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রাস্তার উপর আবর্জনা ফেলে নালা ভরাট, বৈধ লাইসেন্স না থাকা এবং অন্যান্য অনিয়মের অভিযোগে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.