ফারুকুর রহমান বিনজু পটিয়া,প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন রাজঘাটা সেতু এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ১৩৩কোটি টাকা ব্যয়ে হাইড্রোলিক এলিভেটর ড্যামের নির্মাণ কাজ ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন পটিয়ার সংসদ আলহাজ্ব এনামুল হক এনাম।
১২ই মে (মঙ্গলবার)উদ্বোধন অনুস্টানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ আলহাজ্ব এনামুল হক এনাম বলেন,হাইড্রোলিক এলিভেটর নির্মাণের ফলে হাইদগাঁও এলাকায় উন্নয়নের মাত্রা বৃদ্ধি পাবে।উন্নতি হবে কৃষকদের।ফসলি জমির উৎপাদন বৃদ্ধি পেলে কৃষকগণ ন্যাযমূল্য পাবেন।
চাষাবাদের আওতায় আসবে ২ হাজার হেক্টর জমি।সৃষ্টি হবে পর্যটন স্পট।নতুন কর্মসংস্হানের পাশাপাশী,আর্কষণীয় হবে বিনোদন কেন্দ্র।অতি বৃষ্টির পানিতে ভোগান্তি পেতে হবে না নিচু অঞ্চলের মানুষ।
হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন জামালের সভাপত্বিতে ও যুবদলের কাজী আরিফের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান,
ওসি জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার, সহ-প্রকৌশলী মাহবুব হোসেন, সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু,সাবেক চেয়ারম্যান মফজল আহমদ সহ প্রমুখ।
/এস.টি