ফারুকুর রহমান বিনজু, পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া থানার পুলিশ এক রাতে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য সহ ৯জনকে আটক করতে সক্ষম হয়।
পটিয়া থানা সুত্রে জানা যায়,১৫ই মে(শুক্রবার)গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সিয়েরা ১০ডিউটিতে নিয়োজিত এস আই খোয়াইছামং চাকমা নয়ন ও পৌরসভার ১০ডিউটিতে থাকা এএসআই শ্রীবাস চন্দ্র দে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সক্রিয় ৫সদস্য জিআর পরোয়ানা ভুক্ত ৩ ও চুরি মামলায় ১সহ ৯জন আসামীকে আটক করে।
তারা হলেন প্রান্ত বিশ্বাস (২০,)রহিম(১৯),হাসান(১৯),আরফাত হোসেন(২০)জিসেন(২৮)কে ফৌজদারি কার্যবিধির ১৫১ধারায় পুলিশ গ্রেপ্তার করে।এদিকে পৃথক অভিযানে এস আই জুয়েল,এএসআই কামাল ও মনির হোসেন,নেতৃত্বে জিআর পরোয়ানা ভুক্ত আসামি শহিদুল হক প্রকাশ নয়ন(৪৪)মোঃ নুরু(৩২)ও জাহাঙ্গীর (৪০)কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এদিকে কুসুমপুরা ইউনিয়ন হাসপাতাল সংলগ্ন একটি বিকাশের দোকান থেকে ৫লাখ টাকার চুরির মামলায় জড়িত মোঃ ইদ্রিচ (২৪)কে আমজুর হাটস্হ এলাকা হতে গ্রেপ্তার করে। সে জঙ্গলখাইন ইউনিয়ন উজিরপুর এলাকার বাসিন্দা।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এই অভিযান অব্যহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।
/এস.টি