G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

অটোরিকশা চালকের সততা

0

ফারুকুর রহমান বিনজু, পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া সদরে এক অটোরিকশা চালকের চালকের মহানুভবতা দেখে হতবাক পটিয়া বাসী।নগদ টাকা,স্বর্ন,দামী মুবাইল সেট সহ রাস্তায় কুড়িয়ে পাওয়া ভ্যানেটি বেগ মুল মালিককে ফিরিয়ে তাক লাগিয়ে দেন পটিয়া বাসীকে।

স্হানীয় সুত্রে জানা,১৬ই এপ্রিল দুপুর ২টায় পটিয়া আদালত সড়কের মাঝে পড়ে থাকা ভ্যানেটি ব্যগটি কুড়িয়ে নেন কেলিশহর ইউনিয়নের এক অটোরিকশা চালক।ভ্যাগটি খুলে তিনি দেখতে পায় বেগের ভিতর ২লাখ ৮০হাজার নগদ টাকা, ১ভরি স্বর্ন,১টি দামী মুবাইল সেট,২টি এটিএম কার্ড,২টি এনআইডি কার্ড।যার আনুমানিক মূল্য ৫লাখ টাকা।

কিছুক্ষণ পর বেগে থাকা মুবাইলে ফোন আসে এবং একটি মহিলা ক্রন্দন আবস্হায় হারিয়ে যাওয়া জিনিস গুলোর কথা বলেন।অটোরিকশা চালক তার কাছ থেকে ঠিকানা নিয়ে জিনিস গুলো ফেরত দিয়ে আসেন।হারিয়ে যাওয়া জিনিস গুলো ফেরত পেয়ে মহিলাটি খুশি হয়ে রিকশা চালককে ২০হাজার টাকা দিতে চাইলে তিনি তা গ্রহণ না করে শুধু দোয়াই চাইলেন।তিনি শুধু তার আসা-যাওয়ার ভাড়া ৩শ টাকাই নিলেন।

মহিলাটি বলেন পৃথিবীতে এখনো মহানুভবতার মানুষ বেচেঁ আছে বিধায় পৃথিবী এখনো বেচেঁ আছে।আমি পটিয়া পোস্ট অফিস মোড় হতে কাজ সেরে ধলঘাট ৭নং ওর্য়াড উত্তর সামুরায় অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলাম পথিমধ্যে রিকশা হতে টাকা ও স্বর্ণসহ আমার অজান্তে ভ্যানেটি বেগটি পড়ে যায়।

বাড়ি এসে বেগটি না পেয়ে বেগে থাকা মুবাইলে ফোন দিলে রিকশা চালক মুবাইল রিসিভ করে ঠিকানা নিয়ে জিনিস গুলো ফেরত দিতে আসেন।এই রিকশাচালকের মানবতার উজ্জ্বল দৃষ্টান্তের প্রমাণ দেখে স্হানীয়রা বলেন, পৃথিবীতে এখনো নির্লোভ মানুষ বেচে আছেন।

/এস.টি

Leave A Reply

Your email address will not be published.