G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

এপিক ডেন্টাল কেয়ার এর উদ্বোধন

0

 

প্রতিষ্ঠানটির জার্মান প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক CAD/CAM Digital Dental Laboratory-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ১৭ই মে ২০২৬ইং  রবিবার। এপিক হেলথ কেয়ারের বিশেষায়িত ডেন্টাল শাখা হিসেবে এই উদ্যোগকে প্রযুক্তিনির্ভর ডেন্টাল চিকিৎসা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিভাগের ম্যানেজার, কনসালট্যান্ট, ডেন্টাল সার্জন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাঁদের বক্তব্যে বিশ্বব্যাপী ডিজিটাল ডেন্টিস্ট্রির দ্রুত বিকাশ এবং রোগীবান্ধব চিকিৎসা ব্যবস্থায় CAD/CAM প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, আধুনিক এই প্রযুক্তির মাধ্যমে ক্রাউন, রিস্টোরেশন ও স্মাইল ডিজাইন আরও দ্রুত, নিখুঁত ও নান্দনিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

 

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, নতুন এই ডিজিটাল ল্যাবে সংযোজিত হয়েছে অত্যাধুনিক Intraoral Scanning System, Digital 3D Tooth Design এবং Automated CAD/CAM Milling Technology। এর ফলে রোগীরা অধিক নির্ভুল, আরামদায়ক ও সময়সাশ্রয়ী ডেন্টাল চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি প্রচলিত ম্যানুয়াল ইমপ্রেশন পদ্ধতির জটিলতাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

প্রফেসর ডাঃ ফরিদ উদ্দিন এ মতে, CAD/CAM প্রযুক্তির ব্যবহারে জিরকোনিয়া ক্রাউন, ভিনিয়ার এবং বিভিন্ন ডেন্টাল রিস্টোরেশন আরও নিখুঁতভাবে প্রস্তুত করা সম্ভব হচ্ছে, যা রোগীদের জন্য দীর্ঘস্থায়ী ও নান্দনিক সমাধান নিশ্চিত করবে।

 

এপিক ডেন্টাল কেয়ারের ইন-চার্জ ডাঃ রহমান মাবরুর বলেন,

“ডিজিটাল প্রযুক্তিনির্ভর চিকিৎসা এখন সময়ের প্রয়োজন। আমরা চট্টগ্রামের মানুষের জন্য আন্তর্জাতিক মানের ডেন্টাল সেবা নিশ্চিত করতে কাজ করছি। এই CAD/CAM ল্যাব সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

অনুষ্ঠান শেষে অতিথিরা ল্যাবের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং উদ্যোগটিকে দেশের ডেন্টাল চিকিৎসা খাতে যুগোপযোগী সংযোজন হিসেবে তুলে  ধরেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আজ থেকেই রোগীদের জন্য CAD/CAM ডিজিটাল ডেন্টাল সেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ চট্টগ্রামে আন্তর্জাতিক মানের ডিজিটাল ডেন্টিস্ট্রি সেবা সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করবে।

উল্লেখ্য, এপিক ডেন্টাল কেয়ার আধুনিক ডেন্টাল চিকিৎসা, উন্নত স্টেরিলাইজেশন ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে ইতোমধ্যে চট্টগ্রামে আস্থার একটি নাম হিসেবে পরিচিতি লাভ করবে।

/এস.টি

Leave A Reply

Your email address will not be published.