ফারুকুর রহমান বিনজু ,পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার ট্রেন রুটে পাথর নিক্ষেপের প্রতিবাদে ও প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটিয়া রেল স্টেশনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
গত ১৬ই মে(শনিবার) সন্ধ্যায় রেল স্টেশনের ওয়েটিং রুমে চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যান পরিষদের উদ্যেগে এই সভা অনুস্টিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সিনিয়র সহ সভাপতি ও বিএমএসএফ পটিয়া শাখার সহ সভাপতি সাংবাদিক ফারুকুর রহমান বিনজু ও সন্চলনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ তালুকদার খোকন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে পটিয়া প্রেস ক্লাবের সভাপতি ও বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,পরিষদের উপদেষ্টা আবদুল হাকিম রানা বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ আইনত দন্ডনীয় অপরাধ।প্রমানীত হলে ১০বছর জেল।
রাস্ট্রীয় সম্পদ ও জনগনের ক্ষতি করা অপরাধ হতে দুরে থাকতে হলে জন সচেতনতা সৃষ্টি করতে হবে। প্রচার ও বিভিন্ন কর্মসুচি পালন করতে হবে।পাথর নিক্ষেপ যাত্রীদের জীবন নাশ ও হুমকির সম্মুখীন।তা প্রতিরোধে সকলকে একযোগে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে এগিয়ে আসতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন, বিশিষ্ট দন্ত চিকিৎসক ও সমাজ সেবক ডাঃ নুর খান,পরিষদের যুগ্ম সম্পাদক আলমগীর আলম সদস্য লিয়াকত আলী সহ প্রমুখ।
/এস.টি