অনলাইন ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তিন দিনের সরকারি সফরে রাশিয়া যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৬ জুন তিনি মস্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির। সফর শেষে ৯ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে।
সফরকালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা আরও শক্তিশালী করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রায় নিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে উচ্চপর্যায়ের এই সফর তাৎপর্যপূর্ণ হতে পারে।
/এস.টি