লোহাগাড়া প্রতিনিধি : মুজাদ্দিদ মাহফিল এ সীরত হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব (রাহঃ) চুনতী কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল ১৪৪৮ হিজরী ১১ ই রবিউল আউয়াল ২৫ আগষ্ট ২০২৬ থেকে শুরু হয়ে ১২ সেপ্টেম্বর দিবাগত রাত আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হবে।
এই উপলক্ষে এক প্রস্তুতি সভা মতোয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল করিম, নাতে রাসুল (সা.) পরিবেশন করেন শাহজাদা তাহফিজ আহমদ আহয়াদ।
সভায় বিভিন্ন উপকমিটির দায়িত্বশীল ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন এবং বিভিন্ন কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। মুতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক মু. ইবনে দিনার নাজাত এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী। আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন, শাহজাদা তৈয়বুল হক বেলার, মোহাম্মদ আনোয়ারুল হক, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা মোহাম্মদ মুস্তাফা, রিদওয়ানুল হক এরফান, সাইফুদ্দিন মোহাম্মদ তারেক,
মোহাম্মদ মুশতাক, কাজী মাওলানা মোহাম্মদ সৈয়দ, মাওলানা ইউনুছ, মাস্টার আবদুস সালাম, আব্দুল কাদের, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, এড. মিনহাজুল আবরার, মোহাম্মদ সরোয়ার, মাস্টার আব্দুল গফুর, এমডি জুনায়েদ চৌধুরী, মোহাম্মদ নুরুল আলম, মাওলানা ইলিয়াস আজাদ, মোহাম্মদ আব্বাস আলী, মোহাম্মদ ইসমাইল হুসাইন, সৈয়দ উদ্দিন সিদ্দিকী,
মুহাম্মদ শাহেদুল আনোয়ার সাদ, মোহাম্মদ নাসির উদ্দিন, কাজী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুজাহেরুল কাদের প্রমূখ। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মসজিদে বায়তুল্লার খতীব মাওলানা মোহাম্মদ জাফর সাদেক ইকবাল।
/এস.টি