G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চট্টগ্রাম বিমানবন্দরে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ প্রবাসী আটক

0

নিজস্ব সংবাদ: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ এক প্রবাসীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা বিদেশি মুদ্রার বাজারমূল্য প্রায় ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

আটক ব্যক্তি মো. আবু বক্কর। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা এবং মো. আবুল হোসেনের ছেলে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সন্দেহজনক আচরণের কারণে আবু বক্করের লাগেজ তল্লাশি করেন কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস বিভাগের কর্মকর্তারা। এ সময় তার লাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

পরে মুদ্রাগুলো জব্দ করা হয় এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তবে উদ্ধার হওয়া মুদ্রাগুলোর ধরন ও পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, বৈদেশিক মুদ্রা বহনের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি দেশের বিভিন্ন বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা পাচার ও অবৈধভাবে বহনের ঘটনায় নজরদারি আরও জোরদার করেছে কাস্টমস ও আইনশৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছে।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.