G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

শাহ মোহছেন আউলিয়া (রহ.) এর ৪৬২তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

0

সিতাজ নিউজ : বার আউলিয়ার অন্যতম অলি চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচারে অন্যতম প্রধান মুসলমান মিশনারি, সুফিসাধক, মসিহে মিল্লাত, মাহবুবে রব্বানী, গাউছে ছামদানী হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) এর ৪৬২তম বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে লক্ষ ভক্ত আশেকানের উপস্থিতিতে আনোয়ারা রুস্তমহাট বটতলী বাবা শাহ মোহছেন আউলিয়া (রাহ:) মাজার প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ নর-নারী ভক্ত-আশেকান এতে উপস্থিত হন। মাজার এলাকা লোকে লোকারণ্য হয়। হযরত শাহ মোহছেন আউলিয়া (রাহ:) মাজার খলিফা মঞ্জিলের উদ্যোগে ওরশ উদযাপন খাদেম খাদেম এস এম হারুনুর রশীদ এর সভাপতিত্বে দোয়া ও মোনাজাত করেন খতিব সাহেবজাদা মাওলানা সৈয়্যদ মামুনুর রশীদ কাদেরী।

মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পুরকুইল কামিল (মাস্টার্স) মাদরাসা কসবা, ব্রাহ্মণবাড়িয়ার রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোতাহের হোসেন সরকার, শামসীয়া দরবার শরীফ পীর সাহেব কসবা মাওলানা আব্দুর রহিম, মুর্শিদ মিয়া মুহাম্মদ জুনায়েদ পিরোজ মিয়া, জহিরুল ইসলাম,

আমজাদ, আরমান মাওলানা প্রমূখ। মিলাদ পরিচালনা করেন মাওলানা আশরাফ উদ্দীন কাদেরী। দোয়া মাহফিলে দেশ ও মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সিরাজ/এসে.টি

Leave A Reply

Your email address will not be published.