Take a fresh look at your lifestyle.

চট্টগ্রামে ৬১ নবীন নৌ কর্মকর্তার কমিশন লাভ

0

নিউজ ডেস্ক: দেশের সার্বভৌমত্ব ও সমুদ্রসীমা রক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিলেন ৬১ জন নবীন কর্মকর্তা। রবিবার (২১ জুন) চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে আয়োজিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে কমিশন লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এবারের ব্যাচে ৫৪ জন মিডশিপম্যান এবং ৭ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার কমিশন লাভ করেছেন। নতুন কর্মকর্তাদের মধ্যে ৫ জন নারী এবং ২ জন বিদেশি কর্মকর্তা রয়েছেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে পদক বিতরণ করা হয়। সর্বোচ্চ সম্মাননা ‘সোর্ড অব অনার’ অর্জন করেন মিডশিপম্যান মো. ইনতিসার ইসলাম ইনান। অন্যদিকে, ফিলিস্তিনি মিডশিপম্যান জিহাদ এ. এম. সালাহ সেরা বিদেশি প্রশিক্ষণার্থী হিসেবে ‘বিএনএ আন্তর্জাতিক স্বর্ণপদক’ লাভ করেন।

এই কমিশনিংয়ের মাধ্যমে নবীন কর্মকর্তারা বাংলাদেশ নৌবাহিনীর সদস্য হিসেবে দেশের সামুদ্রিক নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় দায়িত্ব পালনের শপথ নেন।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.