অনলাইন ডেস্ক: চার দিনের সরকারি সফর শেষ করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে চীনের রাজধানী বেইজিং থেকে বিশেষ ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা ঢাকার পথে যাত্রা করেন।
সফরকালে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। PMO Bangladesh- প্রধানমন্ত্রীরকার্যালয়https://web.facebook.com/bdpmoffice
চীন সফরের আগে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করেন এবং পরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিতে চীনের দালিয়ান শহরেও অবস্থান করেন।
সরকারের আশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।
সিতাজ/এস.টি/এস.জি.এন