Take a fresh look at your lifestyle.

তেহরানে খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢল

0

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, এ আয়োজনে লাখো মানুষ অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানান।

জানাজার নামাজে খামেনির পাশাপাশি তার পরিবারের চার সদস্যের জন্যও দোয়া করা হয়। নামাজ পরিচালনা করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বদের একজন আয়াতুল্লাহ জাফর সোবহানি।

রাষ্ট্রীয় এই শোকানুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই। এছাড়া ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিও জানাজায় অংশ নেন।

বিপুল জনসমাগমকে কেন্দ্র করে রাজধানী তেহরানজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন নিরাপত্তা ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে, যাতে পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।

খামেনির শেষ বিদায়কে ঘিরে ইরানজুড়ে শোকের আবহ বিরাজ করছে। আগামী দিনগুলোতে আরও কয়েকটি রাষ্ট্রীয় কর্মসূচির মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.