Take a fresh look at your lifestyle.

চুনতীর শাহ সাহেব (রহ.)’র ৪৪তম ইসালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত

0

চুনতী ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর প্রবর্তক বিশ্ব বরেণ্য অলিকুল সম্রাট মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা (রহ.)’র ৪৪তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ৬ ও ৭ আগস্ট বৃহস্পতিবার ও শুক্রবার চুনতী সিরাত ময়দানে মতওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ, হযরত মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী ও আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বাদে ফজর খতমে বুখারি শরীফ, খতমে কোরআন, খতমে তাহলিল, বাদে আসর থেকে দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদগণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা হাফিজুল হক নেজামী।

আলোচনা করেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিম, মাওলানা আবু নোমান মোহাম্মদ হাফিজুল্লাহ, আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, কাজী মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন সাদী, আলহাজ্ব ডা: মাহুমুদুর রহমান, হযরত মাওলানা মহমুদুল হক।

এতে আরো উপস্থিত ছিলেন সীরত মাহফিল মোতোওয়াল্লী কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিস মিনহাজ, সদস্য এম মাহাবুবুল হক, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, সায়ফুদ্দিন মোহাম্মদ তারেক, মোহাম্মদ সোহেল তাজ। সমাপনী বক্তব্য, মিলাদ, কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দীন।

সিতাজ২৪/এস.টি

Leave A Reply

Your email address will not be published.