G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে পাশে থাকব: ডা. শাহাদাত

0

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন তাঁর পিতা মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে বাবার আদর্শকে ধারণ করে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

শুক্রবার (১২ জুন) চকবাজারের ফালাহ গাজী জামে মসজিদে আহমেদুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বলেন, তাঁর বাবা শিক্ষা বিস্তার ও সমাজসেবার মাধ্যমে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সবার জন্য অনুকরণীয়। বাবার অনুপ্রেরণাতেই তিনি চিকিৎসক হয়ে করোনা মহামারীতে মানুষের সেবা করেছেন এবং বর্তমানে রাজনীতির মাধ্যমে গণমানুষের ভাগ্যবদলে কাজ করে যাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন যে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই হবে মরহুমের আত্মার প্রতি শ্রেষ্ঠ উপহার।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, দোয়া মাহফিল, মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ।

আহমেদুর রহমান স্মৃতি সংসদের সভাপতি ও মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, অধ্যাপক নুরুল আলম রাজু, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা হাজী মো. বেলাল, এম আই চৌধুরী মামুন, আমিন মাহমুদ, ইউনুছ চৌধুরী হাকিম, জাকির হোসেনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা মরহুম আহমেদুর রহমানকে একজন জনহিতৈষী ব্যক্তি হিসেবে স্মরণ করেন, যাঁর জীবন নতুন প্রজন্মকে সমাজসেবায় উদ্বুদ্ধ করবে।

চট্টগ্রাম তাজ/সিতাজ২৪, চট্টগ্রাম প্রতিদিন খবর, চট্টগ্রামের বাংলানিউজ, খবর-এসটি

Leave A Reply

Your email address will not be published.