শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
ডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদীদেশজুড়ে গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা-সবচেয়ে বেশি গোপালগঞ্জেরোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী করল আইসিজেঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকপ্রধানমন্ত্রীকে ঐক্য পার্টি’র এক গুচ্ছ দাবি নিয়ে স্মারকলিপি
আইন-বিচার কভার জাতীয়

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় তাঁর স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

মামলার মোট আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং ১৯ জনকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন খালাস পেয়েছেন।

৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ও ভাইবোনসহ মোট ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।

২০২৫ সালের ২৪ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।

Loading

Powered by Done 5 Technologies