Take a fresh look at your lifestyle.

ডা. শাহেনা আক্তার চবির চিকিৎসা অনুষদের নতুন ডিন

0

 

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ ডা. শাহেনা আক্তারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। ওই আদেশে বলা হয়েছে, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। এর আগে গত ২০ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয় ডা. শাহেনা আক্তারকে।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.