আবদুর রাজ্জাক,বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ২ লাখ ৬৮ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকাসহ দুইজন বাস্তুচ্যুত মায়ানমার নাগরিককে আটক করেছে র্যাব-১৫,কক্সবাজার ।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ৬ আগস্ট শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে একদল র্যাব সদস্য উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে উক্ত ইয়াবা ও নগদ টাকাসহ তাদের আটক করে ।
আটককৃতরা বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক এবং ওই ক্যাম্পের বাসিন্দা
সি-তাজ২৪.কম/এস.টি